টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
- আপডেট সময় : ০১:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
জেলার ধনবাড়ী উপজেলায় আজ বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে রিতা আক্তার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে জেলার ধনবাড়ী উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্যা বাসস্ট্যান্ডর কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার ভুয়াপুর থেকে জামালপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে জামালপুর থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী রিতা আক্তার নিহত হন। এ ঘটনায় রিতা আক্তারের স্বামী সাখাওয়াত হোসেন (৬০) ও ছেলে আরিফ (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে











