ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী আগামীতে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী জনগণই বিএনপির ক্ষমতার উৎস – বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা ও ভারী বৃষ্টি: আগাম পূর্বাভাস থাকলেও মাঠে কার্যকর প্রস্তুতির ঘাটতি বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত বান্দরবানের কিছু এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ সড়কমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জনগণই বিএনপির ক্ষমতার উৎস – বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হলো দেশের জনগণ। এই জনগণের সমর্থন ও ভালোবাসা যতদিন থাকবে, ততদিন কোনো বাধা-বিপত্তিকে ভয় করবে না বিএনপি।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে আয়োজিত ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ও কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভোর ৫টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ৯টা ৫০ মিনিটে বাটাজোর ইউনিয়নে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে নতুন খনকৃত সরিকল-বাটাজোর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী সফরের সূচনা করেন তিনি।

অনুষ্ঠানে গৌরনদী এলাকার প্রায় ৬০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী উপকারভোগী নারীদের সাথে কথা বলে তাদের জীবনযাপনের খোঁজখবর নেন।

দেশ পুনর্গঠনে জাতীয় ঐক্যের ডাক দিয়ে তারেক রহমান বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ- এটাই আমাদের রাজনীতি। আমরা দেশে সব ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। কোনো ভেদাভেদ নয়, বরং মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব।’

প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী জানান, বিগত সরকার বাজেটে এই খাতে কোনো বরাদ্দ না রাখলেও বর্তমান সরকারের নতুন বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বিশেষ অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

এই বরাদ্দের আওতায় আগামী এক বছরের মধ্যে অর্থাৎ আগামী জুন পর্যন্ত সারা দেশে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। সে অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় গড়ে প্রায় ৭ হাজার পরিবারকে এই কার্ড দেওয়া হবে। আগামী ৫ বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি নারী প্রধানের হাতে এই কার্ড তুলে দেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে সরকারের।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাজধানীর কড়াইলে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করা হয়। প্রথম ধাপে ১৪টি উপজেলার ৩৭ হাজার ৫৬৭ জন নারী এই কার্ডের আওতায় আসেন।

নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও ঐতিহাসিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, বর্তমান সরকার তা আরও বাড়িয়ে স্নাতক বা ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্পূর্ণ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ সরকারি বৃত্তির ব্যবস্থা করা হবে।

গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বিকেলে তিনি বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। দিনব্যাপী সফর শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

জনগণই বিএনপির ক্ষমতার উৎস – বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১১:২৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬