ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র :
শতাংশ হিসাব করে ঘুষ নিতেন সাব-রেজিস্ট্রার ইমরুল খোরশেদ, সমিতির সাবেক ও বর্তমান সভাপতি সেক্রেটারিদেরকে নিয়ে নানান জল্পনা কল্পনা, তদবির কান্ডে অর্থকে পুজি করে পদোন্নতি টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ সড়কমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত হবিগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ নিখোঁজের দুই দিন পর সাতক্ষীরায় স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত

নিখোঁজের দুই দিন পর সাতক্ষীরায় স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমান নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কুলপোতা এলাকার একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার সকাল থেকে সে নিখোঁজ ছিল।

নিহত আব্দুর রহমান (১২) একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

নিহতের খালা শেফালী খাতুন জানান, আব্দুর রহমানের বয়স যখন ৫ বছর, তখন তার মাকে ডিভোর্স দিয়ে তার বাবা শফিকুল ইসলাম চলে যায়। এরপর তার মা অন্যত্র বিয়ে করে সেখানে চলে যায়। এরপর থেকে আব্দুর রহমানকে তিনি লালন পালন করতে থাকেন। গত বুধবার সকালে তিনি তার স্বামীকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য সাতক্ষীরা শহরে যান। বাড়ি ফিরে দেখেন আব্দুর রহমান বাড়িতে নেই। এরপর থেকে সম্ভাব্য সকল জায়গায় তিনি খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে আজ শুক্রবার সকালে বাড়ির পাশে একটি মৎস্য ঘেরের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

নিখোঁজের দুই দিন পর সাতক্ষীরায় স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬